Wednesday, May 22, 2019

বাংলাদেশী ফেইসবুক বিজনেস পেজের ও গ্রুপের লিষ্ট

বাংলাদেশী ফেইসবুক বিজনেস পেজের লিষ্ট এখানে দেয়া হলো।   এসব দেখে এই ধরণের পেইজ তৈরীর বাস্তব ধারণা হবে:

     

1)  Himelshop, 2) Clickbd, 3) Aliaa, 4) Kenakata Zone, 5) Johorot - জহরত, 6) Purnava - Naturals, 7) ChiniGo - Natural Sugar Substitute, 8) আচারিয়ানা,  9) Xotil.com, 10) KenaKata, 11) কটন হাউজ, 12) evaly.com.bd, 13) Hijab Collections BD, 14) Hamdard Laboratories WAQF Bangladesh, 15) Organic pharmacy BD, 16) Glowing Stars-Ayurveda, 17) AP Ayurvedia Pharmacy, 18) Hijab Fairy bd, 19) Shastho Batayon স্বাস্থ্য বাতায়ন, 20) Live Pharmacy, 21) Shastho.TV,  22) SoukhinBazar.com, 23) Bushra Agro :: বুশরা এগ্রো, 24) Maya - মায়া, 25) গড়াইনের মধু, 26)  Moringa Power BD ::মরিঙ্গা পাওয়ার বিডি, 27) Uttara InfoTech, 28) Shikhbe Shobai - #শিখবেসবাই 29) Unique it Institute, 30) Irani Borka Bazar, 31) Borka Kutir - বোরকা কুটির 32) Meena Bazar, 33) Ghore Bazar, 34) Denim Bazar, 35) CoxsBazarShop.com, 36) Security Bazar BD, 37) AddressBazar.com, 38)  Phone Bazar 39) BoiBazar, 40) PatBazar.com, 41) CtgShop.com 42) KhatiModhu.com - খাঁটি মধু ডটকম, 43)  গ্রাম বাংলার খাঁটি মধু , 44) Green Herbal, 45) Biotique Herbal bangladesh, 46) BD Organic Herbs, 47)  Oporajeeta Herbal Hair Growth And Skin Care 48) Natural Herbal Medicine / প্রাকৃতিক ভেষজ ঔষধ 49) Tigerden Tourism 50)  S S Kitchen"  51) IraniBorka, 52) Irani Borka Fashion 53) IRANI BORKA HOUSE 54) Leisure Innocent 55) Candle 56) Bangladesh islamic candle 57) Desire- Your Islamic Lifestyle 58) HorekrokomShopping-হরেকরকম শপিং 59) Makkah Madinah Shop-Organic Food 60) Care me 61) Ad Agency & Digital Merketing 62) Gas Solution 63) AliExpress Bangladesh 64) Smart Shopping BD 65) SME Foundation 66) KushtiaSweet.com 67) Tonur Ruprekha - তনুর রুপরেখা, 68)  monoputo.com 69) Adsmic 70) ChiniGo - Natural Sugar Substitute 71) আরিশা কালেকসন, 72) The Scholars Forum / দ্যা স্কলার'স ফোরাম 73)  Amana Travels, 74) কুমিল্লা শুটকি আড়ৎ, 75) Bashundhara Ruti 76) নারীদের ঘরোয়া কেনাকাটা এবং ক্রয়-বিক্রয়, 77) Business Ideas Park - Bangladesh 78) পাইকারি বাজার - বাংলাদেশ 79) Ajker Shopping ** 


এফ-কমার্সের ক্ষেত্রে ফেইসবুক বিজনেস পেইজের সাথে ওয়েবসাইট থাকলে ভালো হয়।   এখানে নীচে এরকম কিছু দৃষ্টান্ত দেয়া হলো:







9) www.facebook.com/PatBazarBangladesh - http://patbazar.com

10) www.facebook.com/IraniBorka - www.iraniborka.com


Facebook Group:
1) কাশ্মিরী বোরকা এন্ড লেডিস কালেকশন2) বোরকা হাউস3) আহেন ব্যবসা করি + কেনা বেচা করি, **** 4) Irani Borka Fashion, ** 5) আসেন ব্যবসা করি ☑️, ** 6) আসেন ব্যবসা করি ✌,** 7) আসেন ব্যবসা করি ☑8) আসেন ব্যবসা করি।9)  আসেন ব্যবসা করি10) আসেন ব্যবসা করি ®11) আসেন ব্যবসা করি।12) আসেন স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করি13) Let's do business. (আসেন ব্যবসা করি)14)  আসেন ব্যবসা করি(বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীক গ্রুপ, বন্ধুদের এড করুণ )15) ঢাকা বিশ্ববিদ্যালয় খাঁটি মধু ৷16) আসেন ব্যবসা করি17) আসেন ব্যবসা করি নতুন করে জীবন গড়ি18) আসেন অল্প টাকায় ব্যবসা করি ☑️19)  আসেন ব্যবসা করি কেনা বেচা করি।20) আসেন ব্যবসা করি | অল্প পুঁজির ব্যবসা21) আসেন হালাল ব্যবসা করি22) আসেন ব্যবসা করি23) হাতের কাজ ও পুতির কাজ প্রশিক্ষণ24) আসেন অল্প টাকায় ব্যবসা করি25) ♥♥আসেন ব্যবসা করি♥♥26) আসেন ব্যবসা করি√27) মেয়ে উদ্দ্যোক্তা28)  সৌখিন হাট || Showkhin Hut29) আসেন অল্প টাকায় ব্যবসা করি ☑️ **  30) Seller BD online shopping ** 31) BD Online Shopping- eBay, AliExpress, Amazon, Gearbest ** 32) Online Watch market BD 33) Girls' Online Shopping Centre 34) Ali2BD || AliExpress Shopping BD *** 35) Bd online shopping group  Buy nd sell group  36) ONLINE AQUARIUM SHOP (BD) 37)  Online Shopping BD ** 38) নীলক্ষেত - Nilkhet (Online Book Shop) * 39) Girls Shopping Mania, BD ** 40) Online Shopping All Over Bangladesh *** 41) Evaly Shopping Offer Bangladesh 42) AliExpress Online Shopping Bangladesh -- 43) Buy & Sell Bangladesh **** 44) Buy/ Sell ( বেচাকেনা করুন নিশ্চিতে ) **** 45) Buy, Sell & Exchange Bangladesh 46) Bangladesh Online Buying and Selling Group **** 47) Buy Sell And Exchange **** 48) Online Buy & Sell Bangladesh ** 49) Buy Sell Bangladesh * 50) Buy and Sell Store Bangladesh **** 51) Flat Buy & Sale Dhaka 52) Online Shopping Center **** 53) BUY SELL AND EXCHANGE IN BANGLADESH **** 54) Stock Lot Garments, RMG, Textile, Buying House - Bangladesh **** 55) Online Shopping All Over In Bangladesh (Sell & Buy)  **** 56) Buy and Sell Bangladesh **  57) Buy & Sell Bangladesh * 58)  Sell My Car Bangladesh **** 59) Buy & Sell Bangladesh * 60) Buy Sell Exchange Bangladesh **** 61) Buy or Sell Anything in BANGLADESH ** 62) Buy Sell Exchange Only Dhaka Division *** 63) iPhone Buy,Sell & User Community Bangladesh( আইফোন বেচা-কেনা বাংলাদেশ ) 64) নারীদের ঘরোয়া কেনাকাটা এবং ক্রয়-বিক্রয় **** 65) Buy Sell Exchange in Bangladesh * 66) BD International Online Shopping 67) Borna Engineering 68) BoiPoka - বইপোকা **** 69)  Online Borka Shop ** 70) HIJAB ABAYAS GOWN 71) ব্যবসায়িক বাংলাদেশ লিঃ **** 72) নারীদের কর্মসংস্থান (ঘরে বসে নতুন পুরাতন জিনিস কেনা-বেচা) [ A to Z ] ** 73) The Best Buy and Sell Group In Bangladesh (T-Shirts. Cosmetics, Mobile) **** 74) Women's Power ( We are the real Super Women ) **** 75) অল্প পুঁজির বিজনেস আইডিয়া ** 76) Arisha Collection bd * 77) নারীদের ঘরোয়া কেনাকাটা এবং ক্রয়-বিক্রয় **** 78) আসেন অল্প টাকায় ব্যবসা করি ☑️ * 79) আসেন ব্যবসা করি ৬৪ জেলাই (ক্রয়-বিক্রয়)☑ 80) BORKA HOUSE 81) Buy and Sell Bangladesh 82) বর্ণমালা সাহিত্য পরিষদ ** 83) পাইকারি বাজার - বাংলাদেশ **  84) শতরূপা সাহিত্য পরিষদ (শসাপ) ** 85) আসেন ব্যবসা করি, সমৃদ্ধিময় বাংলাদেশ গড়ি! * 86) Buy and Sell used book in Dhaka ** 

Thursday, March 21, 2019

ফেসবুকের মাধ্যমে ইকমার্স ব্যবসার পূর্ণাংগ গাইড

মো. ইকরাম | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯,


ফেসবুকে সারাদিন বিনাকারনে আমরা প্রচুর সময় নষ্ট করি। কিন্তু ফেসবুকে ব্যয় করা এ সময়টুকু ব্যয় করে ঘরে বসেই অনেক বড় ব্যবসা গড়ে তোলা সম্ভব। ঘরে বসেই সম্ভব প্রচুর আয় করা। পুরো লেখাটি পড়ুন। আপনাকে অর্থনৈতিক স্বচ্ছল করে সাবলম্বী করতে পুরো লেখাটি একটি গাইডলাইন হিসেবে কাজ করবে।

ই- কমার্সঃ
অনলাইনে কেনাকাটার সাথে বর্তমানের সবাই কমবেশি পরিচিত। এ প্রক্রিয়াটিকে ই-কমার্স বলে। ফেসবুকের পেজ খুলে ইকমার্স বিজনেস করলে সেটিকে, এফ কমার্স বলে। টাকা খরচ করে ওয়েবসাইট তৈরির প্রয়োজন নেই এক্ষেত্রে। শুধুমাত্র ফেসবুকে একটি পেজ খুলেই ব্যবসা শুরু করা যাবে। ইতিমধ্যে দেশে অনেকেই করছেন এরকম কিছু। বাংলাদেশে এখন পযন্ত যে কয়টি ব্যক্তিগত উদ্যোগ ভাল করছে, সেগুলোর উল্লেখযোগ্য কয়েকটি যদি শেয়ার করি, তাহলে কয়েকটি নাম অবশ্যই বলতে হবে। রাজশাহীর খাটি আম, সুন্দরবনের খাটি মধু, জামদানী ভিলে, কক্সবাজার ই-শপ ইত্যাদি। দেশীয় মহিলা থেকে শুরু করে স্টডেন্টরা পযন্ত সাবলম্বী হচ্ছে এফ কমার্স এর মাধ্যমে।

ই- কমার্স বিজনেস করতে যা যা প্রস্তুতি নিতে হবেঃ

১) ফেসবুক মার্কেটিং দক্ষতা
যা যা জানতে হবে:
  • কনটেন্ট ডেভেলপ
  • পেইজের জন্য লিড সংগ্রহ
  • পেইজের লিড নার্সিং
  • পোস্টে অ্যাংগেজমেন্ট
  • ফেসবুক পেইড বুস্টিং (রিমার্কেটিং টেকনিকসহ)
২) প্রোডাক্ট রিসার্চ
যা যা জানতে হবে:
  • চাহিদাসম্পন্ন পণ্য নির্ধারণ
  • সময়ের চাহিদাসম্পন্ন পণ্য খুজে বের করা
  • কম্পিটিটরদেরকে অ্যানালাইস করা।
  • পণ্যটির উপযুক্ত সোর্সিং খুজে বের করা।
৩) ডেলিভারি প্রসেসিং
যা যা জানতে হবে:
  • সঠিক কুরিয়ার সার্ভিস খুজে বের করা।
  • সম্ভব হলে সীমিত পরিসরে নিজস্ব ডেলিভারি সিস্টেম তৈরি
  • ডেলিভারি সার্ভিস মনিটরিং
৪) কাস্টমার সাপোর্ট
যা যা জানতে হবে:
  • কাস্টমার সাপোর্ট ম্যানেজমেন্ট
  • কাস্টমার সাপোর্ট ট্র্যাকিং
  • কাস্টমার রিলেশন ডেভেলপ।
ইকমার্স বিজনেস এর সহযোগীতার জন্য প্রতিষ্ঠিত হয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। এ সম্পর্কিত বাংলাতে অনেকগুলো বইও প্রকাশ পেয়েছে। সবচাইতে কাযকরী বই : ইনকাম@ফেসবুক । এ বইটি যে কাউকে ইকমার্স বিজনেসের জন্য পরিপূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে।
এ লেখাটিতে একটি সংক্ষিপ্ত গাইডলাইন দিয়ে দিচ্ছি।
১ম ধাপ (ব্যবসা সম্পর্কিত সঠিক নাম বাছাই করে ফেসবুক পেজ তৈরি):
ফেসবুকে ব্যবসা সম্পর্কিত একটি পেজ তৈরি করতে হবে। পেজের নামটি হবে ব্যবসার নাম। লং টাইম ব্যবসা করার টার্গেট করেই নামটা ঠিক করতে হবে।
২য় ধাপ (প্রফেশনাল লোগো তৈরি):
ব্যবসা সম্পর্কিত একটি সুন্দর লোগো ডিজাইন করে নিতে হবে। প্রফেশনাল কাউকে দিয়ে লোগোটা ডিজাইন করাবেন। কারণ লোগোটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই।
৩য় ধাপ (পেজের জন্য ব্যবসা সম্পর্কিত কভার ছবি তৈরি):
সুন্দর এবং অবশ্যই প্রফেশনাল একটি ফেসবুক কভার ডিজাইন করিয়ে নিন।
৪র্থ ধাপ (পেজে About সেকশনে ব্যবসা সম্পর্কিত তথ্য যুক্ত করা):
ফেসবুক পেজটির About পেজটিতে ব্যবসা সম্পর্কিত তথ্যগুলো ভালভাবে পূরণ করুন।
উদাহরণঃ https://www.facebook.com/boibazar/ এ পেজের About পেজটি দেখতে পারেন। সেখান হতে আইডিয়া নিয়ে ভাল কিছু লিখতে পারেন।
৫ম ধাপ (পেজে প্রাথমিকভাবে মেম্বার যুক্ত করা):
পেজটি প্রস্তুত। উপরের ৪টি ধাপের প্রস্তুতির জন্য সময় ২দিনের বেশি ব্যয় করা মোটেই উচিত হবেনা। তাহলে শুরুতেই আপনার পদক্ষেপ ভুল হবে। ৫ম ধাপটিতে, পেজের মেম্বার বাড়ানো শুরু করতে হবে। সবার প্রথমে নিজের ফ্রেন্ড লিস্টের সবাইকে, নিজের কাছের কোন বন্ধুকে অনুরোধ করে, তার ফ্রেন্ডলিস্টের সবাইকে এ পেজে যুক্ত করে নেওয়ার জন্য ইনভাইট করুন। এ পদ্ধতিতেই চেষ্টা করুন পেজে ১০০০ টা লাইক যুক্ত করার।
৬ষ্ঠ ধাপ (পেজে অ্যানগেজমেন্ট বৃদ্ধি):
এ ধাপটিতে এসেই অ্যানগেজমেন্ট বৃদ্ধি শুরু করতে হবে। অ্যানগেজমেন্ট বৃদ্ধি শুরু করলে, পেজ মেম্বারও নিয়মিত বৃদ্ধি পাবে।

কেন অ্যানগেজমেন্ট বৃদ্ধি করতে হবে?

 মার্কেটপ্লেসের বাইরে গিয়ে অনলাইনে এসব ব্যবসার ক্ষেত্রে, যে ক্রেতা, তার কাছে আপনি (ব্যবসার মালিক) একদম অপরিচিত এবং অবিশ্বস্ত। সুতরাং ক্রেতা কখনও প্রোডাক্ট হাতে পাওয়ার আগে আপনাকে পেমেন্ট করতে সাহস পাবেনা। আবার আপনি নিজেও পেমেন্ট পাওয়ার আগে অপরিচিত একজনকে প্রোডাক্ট দিতে রিস্ক নিবেননা। যদি ক্রেতা আপনার পরিচিত হত, তাহলে ক্রেতা আপনাকে বিশ্বাস করত ,সেক্ষেত্রে প্রোডাক্ট হাতে পাওয়ার আগেই পেমেন্ট দিতে তার আপত্তি থাকতনা। তেমনি আপনি নিজেও পেমেন্ট বাকি রেখে তাকে প্রোডাক্ট দিতে হয়ত আপত্তি করবেননা। তাহলে দেখা গেল , পরিচিত হওয়াটাই আসল। অনলাইনের মাধ্যমেই এখন মানুষের বন্ধুত্ব তৈরি হয়। আর এ বন্ধুত্ব তৈরির জন্যই অ্যানগেজমেন্ট বৃদ্ধির চেষ্টা করতে হবে। আর অ্যানগেজমেন্ট বৃদ্ধি হলেই বিশ্বাস এবং আস্থা তৈরি হবে। তখনই ক্রেতা প্রোডাক্ট হাতে পাওয়ার আগেই পেমেন্ট দিতে আপত্তি করবেনা।

 কিভাবে অ্যানগেজমেন্ট বৃদ্ধি করবেন?

  • প্রতিদিন ফেসবুক পেজটিতে ৩টি করে পোস্ট দিবেন। কি পোস্ট করবেন, সেগুলো নিয়ে আগে কিছুটা ব্রেন স্ট্রোমিং করে নিন। ব্রেন স্ট্রোমিং করার ব্যপারে কিছু পরামর্শ দিতে পারি। ধরি, আপনার ব্যবসাটি হবে দেশীয় ভেজাল মুক্ত খাবার, যেমনঃ ফরমালিন মুক্ত আম। তাহলে ফরমালিনের আপনার কন্টেন্ট গুলো হবে, ফরমালিনের ক্ষতিকারক দিক সম্পর্কিত বিভিন্ন বিষয়, আম নিয়ে বিভিন্ন টপিকসও এখানে যুক্ত হতে পারে।এবার তাহলে এ সম্পর্কিত অনলাইনে কি কি পোস্ট আছে সেগুলো খুজে বের করে আগে সব লিস্ট করে রাখুন।
  • লিস্ট করে রাখা সব পোস্টগুলো থেকে এবার কন্টেন্ট তৈরি করুন। ফেসবুকের কন্টেন্ট সাইজ বেশি বড় না হওয়াটাই ভাল। ব্লগের কনটেন্ট হতে হয় বড়। অনলাইন থেকে খুজে বের করা আর্টিকেলগুলো থেকে নিজের মত করে কন্টেন্ট তৈরি করুন। কপি কন্টেন্ট না করে নিজের মত করে কন্টেন্ট উপস্থাপন করুন। কপি কন্টেন্ট ব্যবহার করলে ব্রান্ডিংয়ে কম সফল হবেন। এমন কন্টেন্ট তৈরি করুন, যা মানুষের জন্য উপকারী হবে। মানুষের উপকারী তথ্য দিয়ে কোন পোস্ট করলেই, পেজের মেম্বাররা আপনাকে বন্ধু মনে করা শুরু করবে, আপনার উপর আস্থা শুধুমাত্র তখনই তৈরি হবে।(শুরুতে কখনই বিজ্ঞাপন টাইপ কোন পোস্ট করবেননা, তাতে বন্ধুত্ব তৈরি হবেনা, দূরত্ব তৈরি হবে।)
  • প্রতিদিনের ৩টি পোস্টের মধ্যে একটি পোস্ট কুইজ টাইপ হতে পারে। কুইজ টাইপ পোস্টে কমেন্ট এবং লাইক প্রচুর পাওয়া যায়।
  • সপ্তাহের একদিন ইনফোগ্রাফিকস ধরনের পোস্ট করতে পারেন। ছবি সম্পর্কিত পোস্টগুলো প্রচুর শেয়ার হয় এবং অ্যানগেজিংও প্রচুর বৃদ্ধি পায়।
  • শুরুর দিকে খুব সতর্কভাবে প্রতি ৩দিন পর পর কোন একটি পোস্টে আপনার ব্যবসার কথা বলতে পারেন, তবে এত তাড়াতাড়ি সরাসরি প্রোডাক্ট বিক্রির কথা বললে, সেটি ব্রান্ডিংয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে।
    সেরকম একটি পোস্টের উদাহরণ দিচ্ছি এখানেঃ
গত সপ্তাহে রাজশাহীতে আমার নিজের পরিচিত একটি বাগান থেকে ইকরাম ভাইয়ের কাছে ১মণ আম বিক্রি করেছিলাম। উনার পরিকল্পনা ছিল, আমগুলো ১মাস ধরে খাবে। কিন্তু ২ দিন পর দেখেছে, বেশির ভাগ আম পচে কাল হয়ে গেছে। হুমম, এটিই হচ্ছে, ফরমালিন মুক্ত আমের প্রধান বৈশিষ্ট্য।
  •  মানুষের জন্য উপকারী এবং আপনার ব্যবসা সম্পর্কিত বিষয় নিয়ে মাঝে মাঝে চেষ্টা করুন, ব্লগে পোস্ট করেন। ব্লগপোস্টটির নিচে শুধু পেজে লাইক দেওয়ার অনুরোধ করে পেজের লিংক দিয়ে আসলেই হবে। ব্লগপোস্টে আর অন্য কোন বিজ্ঞাপন চালানোর লোভ সংবরণ করুন। এরকম ব্লগের জন্য পোস্ট মাসে ২টি হলেই চলবে। আরও বেশি করতে পারলেতো কথাই নাই। ভালই হবে।
  • কাছের মানুষদের কাছ থেকে পেজের রিভিউ অংশে ভাল রিভিউ লিখে নিন। অনুরোধের মাধ্যমে তাদের কাছ থেকে আদায় করে নিতে হতে পারে শুরুর দিকে। যারা একটু অনলাইনে বেশি পরিচিত তাদের কাছ হতে রিভিউ নিতে পারলে বেশি ভাল হবে। এ রিভিউ দেখে মানুষের মনে আপনার কাছ হতে প্রোডাক্ট কিনার ব্যাপারে আস্থা তৈরি হবে। কাছের মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করেই রিভিউ নিন, মিথ্যা রিভিউ নেওয়ার দরকার নেই।
  • ১মাস পর থেকে প্রতিদিনের ৩টি পোস্টের মধ্যে একটি পোস্ট অবশ্যই একটি বিজ্ঞাপনধর্মী পোস্ট হবে। দুটিও হতে পারে। চেষ্টা করুন, সেই ব্যবসা সম্পর্কিত নিজের যেকোন কাযক্রমগুলোই সেখানে পোস্ট করার জন্য্। তাহলে অ্যানগেজিংটা অনেক বাড়বে। তবে সবসময়ই বিজ্ঞাপনের বাইরেও সবার জন্য উপকারী কনটেন্ট অবশ্যই করার দিকে সচেতন থাকতে হবে।
  • যেসব পোস্টগুলো সবার জন্য কাজে লাগবে, সেই পোস্টগুলো অন্যগ্রপেও শেয়ার করুন। তাহলে এ ফেসবুক পেজটির লাইক বাড়তে থাকবে।
  • ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন। ভিডিও শেয়ার হয় প্রচুর। সেখান থেকেও অনেক লাইক বৃদ্ধি পাবে। মাসে একটি ভিডিও আপলোড করার পরিকল্পনা রাখলেই ভালই হবে।
  • মাসে একটি করে বিশেষ অফার দিতে পারেন। তবে সবসময় ব্যতিক্রম কিছু উদ্যোগ নিলে সেটি মানুষের নজরে খুব সহজে আসবে। এরকম ক্যাম্পেইন কমপক্ষে ৩মাসে একবার হলেও অবশ্যই করতে হবে । এটি আপনার ব্রান্ডিং কয়েকগুণ বাড়িয়ে দিবে।
  • যদি লোকাল ব্যবসা হয়, তাহলে সেক্ষেত্রে অফলাইন বিভিন্ন উদ্যোগও অবশ্যই নিতে হবে। না হলে ব্রান্ডিং করা যাবেনা। গরীব কিংবা এতিমদের বিনামুল্যে ফ্রি ফল খাওয়ানোর উদ্যোগ, এরকম কিছু অফলাইন ক্যাম্পেইন ব্রান্ডিংয়ের কাজকে অনেক সহজ করে দিবে। নিজের মাথা থেকে ব্যতিক্রম কিছু এরকম উদ্যোগ নিতে পারেন।
অ্যানগেজমেন্ট এবং পেজের লাইক বৃদ্ধির আরও অনেক ধরনের উপায় বের করা যেতে পারে। এগুলো এখানে আর আলোচনা করলাম না।
৭ম ধাপঃ প্রোডাক্ট বিক্রির জন্য পেমেন্ট সিস্টেম): সবগুলো পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা করা না গেলেও চেষ্টা করতে পারেন জনপ্রিয় সকল পেমেন্ট সিস্টেমগুলোতে ক্লায়েন্টের পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করা। বাংলাদেশের জন্য বিকাশ, ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এই জনপ্রিয় পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে।
সব লেনদেন যতটুকু সম্ভব স্বচ্ছ রাখার চেষ্টা করবেন। তাহলেই সবার মধ্যে ব্যবসা সম্পর্কে আস্থা তৈরি হবে। এবং ব্যবসা অনেক বড় হবে, এবং সেই সাথে টিকবেও অনেকদিন।
আশা করি, এখানে যেটুকু গাইডলাইন দিয়েছি, তা যে কারও জন্য ইকমার্স ব্যবসায়ী হতে সহায়তা করবে। ঘরে বসেই বিজনেস করে নিজের দারিদ্রতা দূর করতে পারবেন।

Wednesday, October 17, 2018

কন্টেন্ট মার্কেটিং কি? কেন এবং কিভাবে? যে লেখা সেল বাড়ায়


Please browse this link: 

কন্টেন্ট মার্কেটিং কি? জেনে নিন সহজ বাংলায়












Updated date: 05/08/2020